ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে, খামেনির মৃত্যুকে শাহাদাত আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।

গতকাল রোববার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করে। পরে তারা বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর পর্যন্ত মিছিল করে। মিছিল সমাবেশ থেকে চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত জামায়াতকর্মী হাফিজুর রহমান হত্যার বিচারও দাবি করা হয়। ইসলামী ছাত্রশিবির রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজার আয়োজন করে।

মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে?

জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে জামায়াতের নায়েবে আমির বলেছেন, জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠবে।

NEWS21
NEWS21

ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি জেনারেল রেকাউল করীম প্রমুখ।
এদিকে, গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সিপিবির সমাবেশে দলটির নেতারা বলেছেন, ইরানে এই মানবতাবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতাকেও এই আগ্রাসনের বিরুদ্ধে সংহতি আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে সিপিবির কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা এবং সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থি ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানগুলোতে বোমা হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু হয়ে পল্টন মোড়, তোপখানা সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক ও ধর্মীয় নেতাদের নৃশংস হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। গতকাল পৃথক বিবৃতিতে এসব দল ও সংগঠনের নেতারা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্রাজ্যবাদী-জায়নবাদী যুদ্ধোন্মাদনা রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকারকে এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তারা।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিৃবতিতে বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, এসব অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতার মধ্যে মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের কথিত গণতন্ত্র ও মানবাধিকারের মুখোশ পুরোপুরি খসে পড়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর বিবৃতিতে ইরানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি

খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি

আপডেট সময় : ০৩:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬