ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? জেনে নিন কার্যকর ঘরোয়া উপায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? জেনে নিন কার্যকর ঘরোয়া উপায়

আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। জিনগত কারণ, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি, পরিবেশ দূষণ ছাড়াও চুলের যত্ন না নেওয়ার কারণে সাধারণত এ সমস্যা দেখা দেয়। চুল পাকা সমস্যা কমাতে ঘরোয়া কিছু সমাধান বেছে নিতে পারেন। যেমন-

NEWS21
NEWS21

নারকেল তেল: চুলের যত্নে নারকেল তেলের কোনো বিকল্প নেই। একটা বাটিতে সমপরিমাণে নারকেল তেল এবং লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটা মাথার ত্বকে লাগিয়ে ভালো করে কয়েক মিনিট মাসাজ করুন। এই পদ্ধতিতে চুলের যত্ন নিলে চুল পাকা কমবে। একই সঙ্গে চুলের হারিয়ে যাওয়া সৌন্দর্যও ফিরে আসবে।
পেঁয়াজ: এতে উপস্থিত বিশেষ কিছু এনজাইম চুল পাকা সমস্যা দূর করে। এর পাশাপাশি চুল পড়া কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ ক্ষেত্রে পরিমাণমতো পেঁয়াজ থেকে রস সংগ্রহ করে সেটা চুলে ও মাথার ত্বকে লাগাতে হবে।

হেনা ও মেথি: একটা বাটিতে ২ চামচ হেনা পাউডার, ১ চামচ মেথি বীজ এবং ১ চামচ দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেটি প্রতিদিন চুলে লাগাতে শুরু করুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে চুল পাকা সমস্যা কমাবে। চাইলে নারকেল তেলের সঙ্গে হেনা পাউডার মিশিয়েও চুলে লাগাতে পারেন। এ ক্ষেত্রেও সমান উপকার পাওয়া যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? জেনে নিন কার্যকর ঘরোয়া উপায়

আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬