আজ রবিবার সকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা ও বিভিন্ন কমিটির সহ রমজান উপলক্ষে নিত্য পন্যের বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার রেব আঃরশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন,এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী,নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ডার, কানিজ ফারজানা শান্তা,এডি,৬২ বিজিবি জিয়াউর রহমান,নারায়ণগঞ্জ জেলা জেল সুপার ফোরকান ওয়াহিদ,নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,নারায়ণগঞ্জ জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা মামুনুল হক, আমীর,নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ ,এনসিপির কেন্দ্রীয় সদস্য নিরব রায়হান ,এছাড়াও নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করন,সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, মাদকদ্রব্য প্রাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়,

নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই সবার মতামত তুলে ধরেন এবং করণীয় পরামর্শ প্রদান করেন। অপরাধী ও মাধক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া যাবে না। বক্তারা অবৈধ অস্র উদ্ধার, মাদক,ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিষ্টের দালালদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।আবু আল ইউসুফ খান টিপু বলেন দুই জন পার্থীর পক্ষে ফ্যাসিষ্টরা কাজ করছে এবং আরও ফ্যাসিষ্টের দুসররা সংগঠিত হওয়ার চেষ্টা চলছে। জামায়াতের আমীর মামুনুল হক বলেন আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়,এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে লাশের পর লাশ পড়তে পারে। একথার উপর অধ্যাপক মামুন মাহমুদ আপত্তি তোলেন। জেলা প্রশাসক বলেন নির্বাচনে আচরণ বিধি মেনে প্রচারণা চালানো হচ্ছে তবে কিছু জায়গায় জরিমানা করা হয়েছে। তাতে সবার সহযোগিতা পেয়েছি। আজ থেকে ৪২জন ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর কাজ শুরু হয়েছে।কোন কেন্দ্রে আইন শৃঙ্খলার বেত্যয় ঘটলে তা বন্ধ করে দেওয়া হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল যেক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলার টাস্কফোর্স কমিটির সভায় সহযোগিতা করার আশ্বাস দেন। কেহ কোন কারসাজী করলে বা ভেজাল করলে জেল বাা জরিমানা করা হবে।
মোঃ মনির হোসেন নারায়ণগঞ্জ 



















