ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব শিগগিরই সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা, জানাল ইরানি গণমাধ্যম খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার খামেনির অবস্থান চিহ্নিত করে সিআইএ, লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত হামলা নিয়ে ট্রাম্পের নিশ্চিত বার্তা, সুরক্ষিত স্থানে খামেনি স্বামী-স্ত্রী রূপে প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

মিয়ানমারের সংঘাতে নদীতে মিলল পা বিচ্ছিন্ন বাংলাদেশের যুবক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মিয়ানমারের সংঘাতে নদীতে মিলল পা বিচ্ছিন্ন বাংলাদেশের যুবক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। স্থানীয়রা জানান, হানিফ নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন।

এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন সংকট, কী বলছেন বিশ্লেষকরা?এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের

NEW21
NEW21

বাম পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিয়ানমারে বিকট বিস্ফোরণের শব্দে ভূমিকম্পের মতো কাঁপল কক্সবাজার এ দিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে

জানান, নাফ নদী ও আশপাশের এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সীমান্তবর্তী এসব এলাকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার

দাবি জানিয়েছেন। উল্লেখ্য, রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ ২ বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষ্যংছড়ি,

ঘুমধুমসহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব

মিয়ানমারের সংঘাতে নদীতে মিলল পা বিচ্ছিন্ন বাংলাদেশের যুবক

আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬