ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

তারেক রহমান সম্পন্ন করলেন ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

তারেক রহমান সম্পন্ন করলেন ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া

ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন।

এরপর ১টা ১৭ মিনিটে ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’।

NEW21
NEW21

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হলেই চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর।

ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

তারেক রহমান সম্পন্ন করলেন ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া

আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫