ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার

শিবালয়ে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে “গণঅধিকার পরিষদের” ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে রবিবার ২৬ অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়াঘাট পদ্মা রিভার ভিউ আফতাব প্লাজার পঞ্চম তলার অডিটরিয়াম হল রুমে এ ৪র্থ বার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মানিকগঞ্জ-১ আসনে ট্রাক মার্কায় গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মাদ ইলিয়াছ হোছাইন।

অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা এবং ইলিয়াছ হোছাইনকে নিয়ে মোঃ সোহাগের লেখা “মানবতার কান্ডারী মোহাম্মদ ইলিয়াছ হোছাইন” বইটি অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। শিবালয় উপজেলা শাখার সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা শাখা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুর রহমান। আরো বক্তব্য রাখেন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈকত মাহমুদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাফেজ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ শাকিল রানা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, মোঃ কাইয়ুম মিয়া সহ আরো অনেকে। পরে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোছাইন জনতার অধিকার আমাদের অঙ্গিকার, আমাদের অঙ্গিকার, দেশ হবে জনতার গণঅধিকার পরিষদের এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণতন্ত্র, ন্যায়বিচার অধিকার, জাতীয় স্বার্থের শ্লোগানে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকা থেকে শুরু করে রূপসা বাজার, দাশকান্দি ও আরিচা এলাকার বিভিন্ন স্থানে পথযাত্রা ও নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়

শিবালয়ে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫