ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব শিগগিরই সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা, জানাল ইরানি গণমাধ্যম খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার খামেনির অবস্থান চিহ্নিত করে সিআইএ, লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত হামলা নিয়ে ট্রাম্পের নিশ্চিত বার্তা, সুরক্ষিত স্থানে খামেনি স্বামী-স্ত্রী রূপে প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি কলাপট্টি এলাকায় রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। 

যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়। দুর্ঘটনায় দায়ী গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তাকেও আটক করা হয়েছে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে তাদের বাড়ি। বাবার নাম আবুল হাশেম। ইকবাল যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে থাকতেন। তার এক সন্তান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫