ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার

সদরপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা। নতুন বছরকে স্বাগত জানাতে, ‘বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ মার্চ) বাংলা ১ বৈশাখ ১৪৩২ সকাল ৮টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা দরবার হলের সামনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোতালেব হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা।

শোভাযাত্রাটি শেষে উপজেলা পরিষদ হলরুমে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, রুই মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, শুকনো মরিচ ভাজা দিয়ে বৈশাখী ভোজের আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সদরপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়

সদরপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫