ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

জাপানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

তাইওয়ানের পর এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে হোনশু দ্বীপের পূর্ব উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইএমএসসি জানায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। উৎপত্তিস্থল ছিল ৩২ কিলোমিটার (১৯.৮৮ মাইল) গভীরে। ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধসে পড়া টানেলে ১২৭ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার ২৫ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্বাঞ্চল। এতে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বহুতল ভবন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

জাপানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪