ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সাতক্ষীরায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন জুয়াড়ি লিপু ও সহযোগী আটক

সাতক্ষীরায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশের অনলাইন জুয়াড়ী মো. মুরশিদ আলম লিপু ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরতলীর খড়িবিলার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মো. মুরশিদ আলম লিপু গাজী (২৯) মেহেরপুর জেলার মুজিবনগর থানার কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে। তার অপর সহযোগী একই জেলার বামনপাড়া এলাকার মাতুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
এসময় তাদের নিকট থেকে ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটব উদ্ধার করে জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাদের দখল হতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে।
আটক মো. মুরশিদ আলম লিপু এর নামে ডিএমপির পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নং ৩৭/৫৭৩ তারিখ ১৪ নভেম্বর ২০২১ খ্রি. বিচারাধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সাতক্ষীরায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন জুয়াড়ি লিপু ও সহযোগী আটক

আপডেট সময় : ১০:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫