ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

  • Meghla
  • আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে না। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে—পাট, একাধিক ভাঁজের বোনা কাপড়, শণ ও পাটের একক সুতা, এবং ব্লিচ না করা পাটজাত কাপড়।

তবে এসব পণ্য শুধুমাত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। নেপাল ও ভুটানে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতে ঢুকতে পারবে, তবে সেগুলো পুনরায় রপ্তানি নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং শীর্ষস্থানীয় রপ্তানিকারক। অন্যদিকে, ভারত বিশ্বে সবচেয়ে বেশি পাট উৎপাদন করলেও রপ্তানিতে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫