ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

ভিন্ন রকম ভালোবাসা

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে ঘিরে সারা বিশ্বের মানুষের মাঝে থাকে নানা আয়োজন। বিশেষ করে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীরাই ভালবাসা দিবসকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।

বিশ্ব ভালোবাসা দিবসে অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি যুবক।

আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় ও মহুয়ার মোড় এলাকায় ঘুরে ঘুরে এই যুবক ৩৫ জন পাগল,পাগলী ও ভিক্ষুকদের প্রত্যেককে ১ প্যাকেট বিরয়ানি ও ১ টি লাল গোলাপ উপহার দেয়।

যুবকটির নাম হানজালা ফকির (২৫)।সে উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তার ফকিরের ছেলে। জনতা ব্যাংকের কোটালীপাড়া শাখায় অফিস সহকারি পদে মাস্টার রোলে চাকুরী করেন।

শুক্রবার বিকেল ৩ টার সময় উপজেলার পশ্চিমপাড় এলকায় বন্ধুদের নিয়ে এক পাগলীকে পাশে বসিয়ে বিরয়ানি খাওয়াচ্ছিলো হানজালা। এসময় এই প্রতিবেদকের সাথে কথা হানজালার সাথে।

হানজালার বন্ধু আরিফ কাজী জানান, অল্প বেতনে চাকুরি করার পরও সবসময় কিছু টাকা জমিয়ে এ ভাবে বিরয়ানি পাকিয়ে ভিক্ষুক, পাগল ও পাগলী দেখলে তাদেরকে খাওয়ায়।আর এ কাজে হানজালার কিছু বন্ধুও তাকে সহযোগিতা করেন।

হানজালা বলেন, আমি একটি ব্যাংকে মাস্টার রোলে অফিস সহকারি পদে চাকুরী করার কারণে অন্য দিন সময় পাই না। তাই প্রতি শুক্রবার এই কাজ করে থাকি।আজ শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস থাকার কারণে সবাইকে বিরয়ানির সাথে একটি করে লাল গোলাপ দিয়েছি। সমাজের সকল মানুষ যদি যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাড়ায় তাহলে পৃথিবীতে কোন অসহায় মানুষ থাকবে না।

তিনি আরো বলেন, আমার এই কর্মকান্ড আগামীতেও অব্যহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

ভিন্ন রকম ভালোবাসা

আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫