ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

সবার জন্য আনন্দদায়ক ও শিক্ষামূলক বই পড়ার সুযোগ নিশ্চিত করতে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে কিশোর নেটওয়ার্ক এর উদ্যোগে “সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচি” আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

এসময় তিনি বলেন, “সারথী মোবাইল লাইব্রেরি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

কিশোর নেটওয়ার্ক এর রিজিওনাল টিম লিডার সানজিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মজিবল হক, বিশিষ্ট সমাজসেবক আক্তারুল আলম সামু, কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম, হেলাল উদ্দিন, কিশোর নেটওয়ার্ক এর তরুন স্বেচ্ছাসেবী ও গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা সারথী মোবাইল লাইব্রেরির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সারথী মোবাইল লাইব্রেরি মূলত একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বই পড়ার সুযোগ করে দেওয়া হবে। আয়োজকরা জানান, “সাধারণ স্কুল কলেজ মাদ্রাসা মন্দির এর শিক্ষার্থী, শিশু ও কিশোর কিশোরী, যুব সম্প্রদায়, মা-বাবা, অভিভাবক – সকল শ্রেনী পেশার মানুষ যারা বই পড়তে আগ্রহী কিন্তু বই সহজলভ্য না হওয়াতে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত তাদের জন্য আমাদের এই উদ্যোগ।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ দেখা যায়। তারা জানায়, “বইয়ের সহজপ্রাপ্যতা তাদের আনন্দ ও জ্ঞানের পরিধি আরও বাড়াতে সহায়ক হবে। উদ্যোক্তারা আশাবাদী, এই উদ্যোগ আগামী দিনে পাঠাভ্যাস তৈরি, সংস্কৃতি সচেতন, আধুনিক , প্রগতিশীল ও মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫