বাংলাদেশী নাগরিক দীর্ঘদিন যাবৎ ভারতে অবৈধ শ্রমিক হিসেবে অবস্থান করার পর বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে সীমান্তে বিএসএফ কর্তৃক আটক হওয়া, পরে কুষ্টিয়া ৪৭ বিজিবি উদ্ধার করেন রামকৃষ্ণপুর বিওপি এর বিপরীতে ভারতের অভ্যন্তরে করিমপুর এলাকা থেকে।
কুষ্টিয়া ৪৭ বিজেপির অধিনায়ক লে: কর্নেল মাহবুব মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ০৬ ফেব্রুয়ারি আনুমানিক ৮.৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৫/এমপি হতে আনুমানিক ৫ কিমি ভারতের অভ্যন্তরে ভারতের নদীয়া জেলার করিমপুর এলাকায় বাংলাদেশী নাগরিক মোঃ রুপচাদ মন্ডল, পিতা-মৃত মহসিন মন্ডল, গ্রাম-মহিষকুন্ডি, পোস্ট-মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে বিএসএফ আটক করে। উক্ত আটকের সংবাদ পরবর্তীতে অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানতে পেরে তাৎক্ষণিক ভাবে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট এর সাথে যোগাযোগ করেউক্ত বাংলাদেশী নাগরিক কে মানবিক দিক বিবেচনায় ফেরত দেয়ার অনুরোধ জানান। উক্ত অনুরোধের প্রেক্ষিতে আটককৃত ব্যক্তিকে অদ্য ৮.৪৫ মিনিটের সময় রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ ১৫৫ এমপি এর নিকট দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
পরবর্তীতে মহেশকুন্ডি বিওপি’র একটি টহল দল উক্ত ব্যক্তির বাড়ীতে সরেজমিনে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে উক্ত বাংলাদেশী নাগরিক ২০১৯ সালে অবৈধ ভাবে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে অভ্যন্তরে প্রবেশ করে। উক্ত নাগরিক দীর্ঘদিন ভারতের কেরালা রাজ্যের অন্তর্গত কোচি শহরের এরনাকুলাম নামক এলাকায় শ্রমিকের কাজ করতেন । এরপর ভারতের অভ্যন্তরে বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষিতে দীর্ঘ ০৫( পাঁচ) বছর পর বাংলাদেশে ফেরত আসার প্রাক্কালে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর বাউসমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। উক্ত বিএসএফ সদস্যরা তাকে এক পর্যায়ে মারধর করায় তিনি পিঠে, হাত ও হাঁটুতে আঘাত প্রাপ্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়ীতে সুস্থ অবস্থায় আছেন।
এছাড়াও আটককৃত রুপচাদ মন্ডলকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অবৈধভাবে ভারতের কেরালা হতে বাংলাদেশ আসার সময় বাংলাদেশী আরোও ০৭ জন নাগরিক ও ০৩(তিন) জন ভারতীয় দালাল পুলিশ কর্তৃক ধৃত হয়ে ভারতের জলঙ্গী থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আটককৃত ০৭ জনের নাম ঠিকানা নিম্নে প্রদত্ত হলোঃ
ক। মোঃ রনি, পিতাঃ মোঃ মুনি গ্রামঃ ভাগজোত পোঃইনসাপনগর থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া।
খ। মোঃ মাহাবুল, পিতাঃ মোঃ মোজাম্মেল গ্রামঃসোনাতলা ভাগজোত পোঃইনসাপনগর থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া।
গ। মোঃ লিটন হোসেন ফকির, পিতাঃ মোঃ জুলফিকার গ্রামঃ রামকৃষ্ণপুর পোঃইনসাপনগর থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া।
ঙ। মোঃ রতন , পিতাঃ আব্বাস গ্রামঃ জয়পুর পোঃ মহিকুন্ডি থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া।
চ। স্বপন আলী, পিতাঃ ছাতার মন্ডল, গ্রামঃ সোনাতলা, পোস্টঃ রামকৃষ্ণপুর, থানাঃ দৌলতপুর এবং জেলাঃ কুষ্টিয়া।
ছ। হামিদুল, পিতা-শমসের, গ্রামঃ সোনাতলা, পোস্টঃ রামকৃষ্ণপুর, থানাঃ দৌলতপুর এবং জেলাঃ কুষ্টিয়া।
জ। জালাল, পিতা-জমসেদ বিশ্বাস, গ্রামঃ সোনাতলা, পোস্টঃ রামকৃষ্ণপুর, থানাঃ দৌলতপুর এবং জেলা -কুষ্টিয়া।।
বিজিবি কর্তৃক গৃহীত ব্যবস্থাঃ
বর্ণিত বাংলাদেশী নাগরিক রূপচাঁদ মন্ডল কে বিএসএফ সদস্যরা প্রচলিত আন্তর্জাতিক আইন এর লঙ্ঘন করে মারধর করায় প্রাথমিক ভাবে বিষয়টি নিয়ে অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ কর্তৃপক্ষ কে অভিযোগ ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও আটক অন্যান্য দের বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে ফেরত প্রদানের বিষয় টি স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এ সম্পর্কিত একটি প্রোটেস্ট নোট শীঘ্র প্রেরণ করা হবে।
এন এইস সোহান, কুষ্টিয়া : 



















