ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

ফরিদপুরে গণমাধ্যমে সংস্কার প্রয়োজন যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমে এমন ধরনের সংস্কার প্রয়োজন যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। সুষম প্রতিযোগিতা তৈরি না হলে এই খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা যাবেনা। এজন্য আমরা দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কাছে যেয়ে তাদের কথা শুনছি। তাদের পরামর্শের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে আমরা সরকারের কাছে সেগুলো সুপারিশ আকারে তুলে ধরবো।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক সেমিনারে তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে ফরিদপুর সহ মানিকগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর ও গোপালগঞ্জের সাংবাদিক প্রতিনিধিগণ অংশ নেন।
এসময় কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষার দরকার আছে। ঢাকার বাইরে যারা কাজ করেন তাদের পেশাগত ঝুঁকি বেশি। শারীরিক ঝুঁকি বেশি, আর্থিক বঞ্চনা বেশি, আবার ভবিষ্যতটাও অনিশ্চয়তাপূর্ণ। সব বিষয়ে কাজ করতে হয় বলে তাদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করে যেতে হয়। তাদের পেশাগত সুরক্ষা ও আর্থিক নিশ্চয়তার দরকার আছে।
এসময় সাংবাদিকদের সুরক্ষায় একটি আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার আছে উল্লেখ করে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বর্তমানে যেই প্রেস কাউন্সিল রয়েছে তা দিয়ে সেটি পূরণ করা সম্ভব নয়। এটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তিনি দেশের অনলাইন পোর্টালের ক্ষেত্রে বিশৃঙ্খলা বিরাজ করছে উল্লেখ করে বলেন, মানুষ এখন পকেটে করে নিউজ পোর্টাল নিয়ে ঘুরছে। সরকার একটি নীতিমালা করেছে। ২১২টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দিয়েছে। তবে বর্তমানে এর সংখ্যা হাজারেরও বেশি। আবার একই মিডিয়া হাউজ থেকে একাধিক পত্রিকা ও টেলিভিশন বের হচ্ছে। ব্যবসায়ীক স্বার্থ রক্ষায় তারা একাধিক নামে পত্রপত্রিকা ও টেলিভিশন চালাচ্ছে। অথচ সব মিডিয়ার একই খবর প্রচার করছে। একই মালিকের খবর তারা দেখাচ্ছে। এর বাইরে যে ভিন্ন মত রয়েছে তা জনগণ জানতে পারছেনা।
সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান ও বেগম কামরুন্নেসা হাসান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মোজাম্মেল হক, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এসময় সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকগণ তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

ফরিদপুরে গণমাধ্যমে সংস্কার প্রয়োজন যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়

আপডেট সময় : ০৫:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫