ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

বিদেশি ক্রিকেটারদের বেতন, বিমান টিকিট কিছুই দিচ্ছে না রাজশাহী

বিপিএলে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া মালিকপক্ষ ক্রিকেটারদের বেতন না দেওয়ার ক্ষেত্রে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সমস্যা নিরসনে শুধু বিসিবি নয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও হস্তক্ষেপ করতে হয়েছে।

গতকাল গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছেন, এটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু এখনো বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাজশাহীর টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও ছয় বিদেশি ক্রিকেটারের কেউই এখনো হোটেল ছাড়েননি। কারণ, তাদের বকেয়া বেতন ও ফেরার বিমান টিকেট দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতা নাকি বার্লের  ১১ দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ।

এদিকে বার্লদের বেতন ও বিমান টিকিট যে দেওয়া হয়নি, সেটা নিশ্চিত করেছেন বার্ল নিজেই। দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো আপডেট নেই। আমাদের পরিস্থিতি আগের মতোই আছে।’

বার্ল বলেছেন, এখন পর্যন্ত মাত্র ২৫% বেতন দেওয়া হয়েছে এবং ফেরার টিকিট দেওয়া হচ্ছে না তাদের, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই। পরিস্থিতি ভালো ঠেকছে না।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

বিদেশি ক্রিকেটারদের বেতন, বিমান টিকিট কিছুই দিচ্ছে না রাজশাহী

আপডেট সময় : ০৪:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫