ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

রূপগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬জন নেতাকর্মীর বিরুদ্ধে ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান ওরফে ডন সেলিম বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা প্রত্যাহার ও রূপগঞ্জ আওয়ামী লীগের মদদদাতা ডন সেলিমের গ্রেপ্তার দাবিতে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, রেজাই মেম্বার, চন্দন ফকির, নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, যুগ্ন সম্পাদক অলিউর হাসান অপু, থানা শ্রমিকদলের সভাপতি কনক, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, নাঈম ভুঁইয়া সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডন সেলিম রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাদের এজেন্ডা হিসেবে কাজ করছে। গত ২৮ জানুয়ারি স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিলে ডন সেলিম মাদক কারবারি ও আওয়ামী লীগের লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুলির বেশ কিছু খোসা ডন সেলিমের বাসার ভিতর থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলার সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে ৫ আগস্টের পর থেকে সেলিম প্রধান নানা অপকর্ম চালিয়ে আসছেন। সেলিম প্রধান ওরফে ডন সেলিম আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। ক্যাসিনো সম্রাট সেলিমকে দ্রুত গ্রেপ্তারসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

রূপগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫