ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর–৪ পুরোনো সংসদীয় আসনটির সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর–৪) পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব মোঃ আখতার উজ্জামানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাচান কায়েস ও এডভোকেট শাওন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮–এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলা যুক্ত করে ফরিদপুর–৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নতুন করে বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই দ্রুত সদরপুর ও চরভদ্রাসন নিয়ে আগের মতো ফরিদপুর-৪ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫