ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

ভোলার চরফ্যাসন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে কেউবা সাধারণ পোশাকে। সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

আয়োজিত এ অনুষ্ঠানে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব কবীর বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য বলেন।

বিশেষ অতিথি বক্তব্যে চরফ্যাসন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষা জীবনে মেধা বিকাশের অন্যতম সহায়ক হচ্ছে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি তোমাদের মেধা বিকাশের অন্যতম ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। যা তোমাদের জন্য অত্যন্ত গৌরবের।

এছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫