ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। সময়ের সেরা এই ব্যাটারকে সমালোচনাও সহ্য করতে হচ্ছিল সেই কারণে। কঠোর অবস্থানে চলে গিয়েছিল বোর্ডও। অনেকে তো এরই মধ্যেই বলতে শুরু করেছেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেই শেষ হচ্ছে কোহলি অধ্যায়। ভারতের সাবেক কিংবদন্তি ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অবশ্য তেমনটি মনে করেন না। তার মতে, এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে কোহলির।

সবশেষ অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। মনে হচ্ছিল এবার রানখরা কাটবে। ফের নিয়মিত ব্যাট হাসবে কোহলির। তবে সেটি হয়নি। এরপর ফের ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে হচ্ছে কোহলিকে। এমনটির কারণ কি। এবার সেই বিষয় নিয়েই কথা বলেছেন গাঙ্গুলী।

কোহলিকে নিয়ে গাঙ্গুলী বলেন, ‘বিরাট কোহলির মতো ক্রিকেটারকে এক জীবনে একবারই দেখা যায়, যেমন ঝুলন ও মিতালি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। আমার কাছে, তিনি সাদা বলে বিশ্বের সেরা খেলোয়াড়।’

কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে গাঙ্গুলী বলেন, ‘পার্থে সেঞ্চুরির পর সে অস্ট্রেলিয়ায় যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি সত্যিই অবাক হয়েছি। তিনি এর আগে এখানে (ভারতে) রান পেতে লড়াই করছিলেন। কিন্তু আমি ভেবেছিলাম পার্থে শতরানের পর তার জন্য এটি একটি বড় সিরিজ হবে।’

এরপর গাঙ্গুলী যোগ করেন, ‘কিন্তু ক্রিকেটে এমন ঘটে। আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়ই তার দুর্বলতা এবং শক্তির জায়গা আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল- আপনি আপনার দুর্বলতার সাথে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন।’

সম্প্রতি কোহলিকে নিয়ে সমালোচনা ও অবসর ইস্যুতে গাঙ্গুলী বলেন, ‘আমি এখনও মনে করি বিরাট কোহলির এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার বাকি আছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী

আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫