ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে আটককৃত ও বন্দী বিনিময় সফলতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হতে কিছু লজিস্টিক জটিলতার কারণে সময় লেগেছে।

আল-আনসারি আল জাজিরাকে বলেন, ২০২৩ সালের নভেম্বরেও একই ধরনের বিনিময় প্রক্রিয়ায় এই ধরনের চ্যালেঞ্জ দেখা গিয়েছিল। শেষ মুহূর্তে বন্দী ও আটককৃতদের তালিকা বিনিময়ে প্রায়ই দেরি হয়, তবে এ নিয়ে আমরা অভিজ্ঞ। বর্তমানে পরিস্থিতি সামাল দিয়ে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছে এবং গাজায় সহায়তাও পৌঁছানো শুরু হয়েছে।

তিনি আরও জানান, গাজার জটিল পরিস্থিতি এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সময় বেশি লাগছে। তবে আশা করা হচ্ছে, আজকের বন্দী বিনিময় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

মধ্যস্থতাকারীদের কার্যক্রম মিশরে পরিচালিত হচ্ছে। আল-আনসারি জানান, মধ্যস্থতাকারীরা বিনিময় কার্যক্রম নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য প্রসঙ্গে, যেখানে তিনি বলেছিলেন যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, আল-আনসারি বলেন, আমাদের লক্ষ্য চুক্তি বাস্তবায়ন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য নিয়ে মনোযোগ দিলে এ চুক্তি কখনো বাস্তবায়িত হতো না।

আল-আনসারি জানান, যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত প্রশাসন উভয়ই চুক্তি কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির আহ্বানের প্রশংসা করেন এবং বলেন, এই চুক্তি গাজাবাসীর আকাশে শান্তির বার্তা নিয়ে এসেছে। এখন তারা মৃত্যুর বদলে আশার আলো দেখতে পাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের

আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫