ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

তামিমের হলোটা কী!

কখনো প্রতিপক্ষের ক্রিকেটারের দিকে তেড়ে যাচ্ছেন, কখনো আবার কাউকে এমন কিছু বলছেন, যে সেটি শুনতে বেশ কটু। ম্যাচ প্রেজেন্টেশনে বিসিবি সভাপতির জন্য অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে চলেও গিয়েছেন, তার ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেছেন সতীর্থ নাজমুল হোসেন শান্ত। গত কিছু দিনে তামিম ইকবালের পারফরম্যান্স একপাশে সরিয়ে রাখলে এসবই হবে তার বিপিএলের হাইলাইটস।

সেই ধারাবাহিকতায় আজ চিটাগং কিংসের বিপক্ষে রান তাড়ায় নেমে তার ফরচুন বরিশাল সতীর্থ ডাভিড মালানের সঙ্গে তর্কে জড়ানোটা যুক্ত হলো তালিকায়।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৮ উইকেটে ১২১ রান তোলে চিটাগং। রান তাড়া করতে নেমে বরিশালের ইনিংস উদ্বোধন করেন তামিম ও মালান। তৃতীয় ওভার পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই ঘটনার সূত্রপাত। আলিস আল ইসলামের করা বল শর্ট কভারে ঠেলে দিয়ে রানের জন্য ছুটতে গিয়েও ছোটেননি মালান।

উসমান খান একবারে ধরতে পারেননি বলটা, সেই সুযোগই নিতে চেয়েছিলেন তামিম। দৌড়ে মাঝ উইকেট পর্যন্ত চলেও যান এই বাঁহাতি ব্যাটার। কিন্তু মালানের সাড়া না পেয়ে আবার ফিরে আসেন নন স্ট্রাইকিং এন্ডে। ততক্ষণে উসমানের করা থ্রো থেকে উইকেট ভেঙে দেন আলিস।

চেহারা দেখেই মনে হচ্ছিল অখুশি তামিম, হাত তুলে জানতেও চান মালানের কাছে, কেন সিংগেল নেননি তিনি? মাঠ ছাড়তে ছাড়তে মালানকে কিছু একটা বলছিলেনও তামিম। মালানও উত্তর দিতে দিতে এগিয়ে যান নন স্ট্রাইকিং এন্ডের দিকে। সেই তর্কের পর মালানকে থামাতে এসেছিলেন চিটাগং কিংসের ফিল্ডাররা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

তামিমের হলোটা কী!

আপডেট সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫