ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান।

শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্যদিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা-কে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছে এটাই বলব, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চাই।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।

শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ম‌্যাডামের সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সমন্বিতভাবে তার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

শুক্রবারও জুমার পর বিএনপি নেতাকর্মীদের পদভারে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ডনে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।

এ হাসপাত‌ালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে তার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫