ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

বিপিএল ছাড়লেন কর্নওয়াল

ইনজুরির কারণে আসরের মাঝপথেই বিপিএল ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে।

এবারের বিপিএলে অন্যতম মূল আকর্ষণ ছিলেন সিলেটের ক্যারিবীয় তারকা রাকিম কর্নওয়ালের দিকে। বিপিএলে সময়মত যোগ দিলেও বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।

অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি কর্নওয়াল। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকে।

সিলেটের ফেসবুক পেইজে কর্নওয়াল এক ভিডিওতে বাংলাদেশকে বিদায় জানান। সেই ভিডিওতে লেখা ছিল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

বিপিএল ছাড়লেন কর্নওয়াল

আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫