ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ব্যাংকে তাপসের ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬১৫ কোটি টাকার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি টাকা ও ৫ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়া, তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ছয় কোটি ৪৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ, নয়টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ও তিন লাখ ৯৫ হাজার মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ব্যাংকে তাপসের ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

আপডেট সময় : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫