ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

একাই ৬ গোল! দেড় যুগ পর দেশের ফুটবলে এমন কীর্তি!

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব আসান্তে কটোকো থেকে এ বছরই নাম লিখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা আফ্রিকার দেশটির প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্যামুয়েল বোয়েটেং বাংলাদেশে দেখাচ্ছেন গোলের ঝলক।

শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে একাই গোলের মালা পরিয়েছেন প্রতিপক্ষকে। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে করেছেন ডাবল হ্যাটট্রিক। দল জিতেছে ৬-১ গোলে। অর্থ্যাৎ, ৬টি গোলই করেছেন বোয়েটেং।

বয়স ২৭ বছর। নতুন পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে বেশ সময়ও লেগেছিল তার। প্রথম তিন ম্যাচে কোনো গোলই ছিল না ঘানাইয়ান এই ফুটবলারের। চতুর্থ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদ করে গোলের খাতা খুলেছিলেন বোয়েটেং। পরের ম্যাচেও জোড়া গোল করেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। দলের ষষ্ঠ ম্যাচে করলেন ডাবল হ্যাটট্রিক। চলতি লিগে এই ঘানাইয়ান উপহার দিলেন জোড়া হ্যাটট্রিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এটি ষোলতম আসর। প্রথম আসরে দর্শক ডাবল হ্যাটট্রিক দেখেছিলেন। রহমতগঞ্জের বিপক্ষে ৭-১ গোলের জয়ের সেই ম্যাচে ডাবল হ্যাটট্রিক করেছিলেন নাইজেরিয়ান নোয়ান চাওয়া পল। দেড় যুগ পর প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিক দেখলো দর্শক।

তিন ম্যাচে গোলশূন্য। পরের তিন ম্যাচে দুই, দুই ও ছয়- মোট ১০ গোল নিয়ে সবার ওপরে উঠলেন পুরনো ঢাকার ক্লাবের জার্সিতে খেলা এই ঘানাইয়ান। ২৩ মিনিটে গোলের খাতা খুলেছিলেন বোয়েটেং। ৩৭ ও ৪৪ মিনিটে গোল করে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেছিলেন এবং দ্বিতীয়ার্ধে ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে গোল করে অনন্য এই কীর্তি গড়েন স্যামুয়েল বোয়েটেং।

এর আগে ৫০ মিনিটে একটি গোল শোধ করেছিলেন ওয়ান্ডারার্সের সাইয়েফ সামসুদ। ৬-১ গোলের বড় জয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো কামাল বাবুর দল। ওয়ান্ডারার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৪।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

একাই ৬ গোল! দেড় যুগ পর দেশের ফুটবলে এমন কীর্তি!

আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫