ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

হবিগঞ্জে জায়গা নিয়ে বিরোধে আহত যুবকের মৃত্যু

  • Mst Sweety
  • আপডেট সময় : ১০:১৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রজব আলী ওই গ্রামের গুল মামুদের ছেলে।

জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীম-সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মো. কবির হোসেন জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিষয়টি শুণেছি। তবে মরদেহ এখনো বাড়িতে আসেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

হবিগঞ্জে জায়গা নিয়ে বিরোধে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪