ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

চাঁদাবাজ ও মাদকসেবীদের বিএনপিতে স্থান নেই

বিএনপি ও তার সহযোগী সংগঠনে কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের স্থান হবে না বলে জানিয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন।

গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত স্থানীয় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো কোন চাঁদাবাজ, মাদকসেবী ও দুর্নীতিবাজদের দেখতে চাই না। যদি আমাদের দলের কোন নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি আপনাদের কাছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদকসেবনের অভিযোগ আসে তাহলে আমাদের কাছে জানালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে সম্মেলনটির উদ্বোধন করেন।
পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এফ এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে দ্বিতীয় পর্বে এইচ এম শহীদকে সভাপতি ও রফিকুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পিঞ্জুরী ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

চাঁদাবাজ ও মাদকসেবীদের বিএনপিতে স্থান নেই

আপডেট সময় : ০৯:০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪