ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, তিন জনের আত্মসমর্পণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ডাকাতরা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে।

পরে যৌথ বাহিনীর তৎপরতায় তিন ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ সময় ভেতরে আটকে পড়া জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাতকে ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে এক র‌্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে তিন ডাকাতকে আটক নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল।

স্থানীয় জানান, দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যাংকের ভেতরে অস্ত্রধারী তিনজন ডাকাত অবস্থান করছে। চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। পরে তাদের আত্মসমর্পণের চেষ্টা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, তিন জনের আত্মসমর্পণ

আপডেট সময় : ১২:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪