ফরিদপুরে ভাঙ্গায় নাশকতার দুই মামলায় নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আইন-শৃঙ্খলা মিটিং শেষে ঘোরাফেরা করার সময় ভাঙ্গা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছেন বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান।
তিনি বলেন, গত ৩রা আগস্ট ভাঙ্গা মহাসড়কে রেল ক্রসিং এর উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে নাশকতায় ও উপজেলা পরিষদের সামনে বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত মামলায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা নিয়ে বিভিন্ন স্থানে পরিকল্পনা ও মিটিং করার সম্পৃক্ততা রয়েছে।
রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধি 



















