ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রায় এক যুগ পর আগামী ঈদে আসছে জায়েদ খানের নতুন সিনেমা। ঈদে ‘সোনার চর’ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ।

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার চেয়ে বিতর্কিত কাজেই বেশি আলোচনায় থাকেন তিনি। মাঝেমধ্যেই ডিগবাজি কিংবা বিতর্কিত মন্তব্য করায় খবরের শিরোনামে উঠে আসে তার নাম। তবে দীর্ঘদিন ধরেই তার নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষায় ছিলেন জায়েদের ভক্তরা।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে তাদের। মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘সোনার চর’। সিনেমা গল্পে দেখানো হয়েছে— ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের কথা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন সিনেমার নায়ক জায়েদ খান, পরিচালক জাহিদ হাসান, সিনেমার প্রযোজকসহ অনেকেই।

সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন।

জায়েদ খান আরো বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই।

আমাদের দেশের দর্শক এখন ঈদে বেশি হলমুখী হন। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।

‘সোনার চর’ সিনেমায় জায়েদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- মৌসুমী-ওমর সানী। এ ছাড়া এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’

আপডেট সময় : ০২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪