ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:  বেরোবিতে ‘ছাত্রী উত্ত্যক্তের’ জেরে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫ আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নবকিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫২৫ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হয়ে হাজতে রয়েছেন। গ্রেপ্তারকৃত জায়েদ আলীর বাড়ি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার বাবার নাম মৃত নোয়াব আলী।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪