ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

 নওগাঁয় বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স এর অভিযানে ৭জন ব্যবসায়ীকে ৫ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ মুক্তির মোড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিংয়ে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ ইরফান উদ্দিন।
এসময় নিত্যপণ্যের মধ্যে সবজি, চাল, মাছ, ডিম ও মুরগি এবং মাংস বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে ১,৩০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন।

একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪