ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

দীর্ঘদিন পর রাজধানীতে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক, সামাজিক, এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারাদেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে তারা।

এরই অংশ হিসেবে রাজধানীতে মহাসবামেশ করবে জামায়াত। আগামী ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হতে পারে। শেখ হাসিনার সরকারের পতনের পর দলীয় ব্যানারে রাজধানীতে এটিই হবে জামায়াতের প্রথম সমাবেশ।

গত ৯ অক্টোবর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ঢাকায় একটি মহাসমাবেশ করবেন। তিনি বলেন, সমাবেশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি নিয়ে আমাদের আলোচনা চলছে।

তিনি জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং লগি-বৈঠা দিয়ে নৃসংশভাবে মানুষ হত্যার প্রতিবাদে এই সমাবেশটি হতে পারে।

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে বলেন, আমরা পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করছি। মিছিল, সভা-সমাবেশ, সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মানোন্নয়ন, দেশ গড়ার জন্য জনগণকে সচেতন করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করা—এগুলোই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

দীর্ঘদিন পর রাজধানীতে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

আপডেট সময় : ০৫:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪