ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

রংপুরের আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করায় সেই নারী ম্যাজিস্টেট ঊর্মির বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ

রংপুরের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি কে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে (১ নং গেট) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, ঊর্মির বহিষ্কার করতে হবে হবে, সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না,হাসিনার দোসরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদসহ শহিদদেরকে যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমরা সেটি মেনে নিব না। আমরা তার স্থায়ী চাকুরিচ্যুত ও বহিষ্কার চাই। নতুবা আমরা কঠোর অবস্থান নিব।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তা না হলে একজন মানুষ কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিলে এমন পোস্ট দিতে পারে। এই ধরনের পোস্ট কে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে। এইটা ষড়যন্ত্রমূলক পোস্ট।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

রংপুরের আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করায় সেই নারী ম্যাজিস্টেট ঊর্মির বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪