ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

  • খেলা প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রথম চার দিনের ম্যাচে ইসলামাবাদে আজ স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের  বিপক্ষে   মাঠে নামবে  বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ম্যাচ অনুশীলনের জন্য বাংলাদেশ ‘এ’ দলে  বেশ কয়েকজন জাতীয়  দলের খেলোয়াড় রাখা হয়েছে।

বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিকুর রহিম ও মোমিনুল হকের মতো খেলোয়াড়রা প্রথম চার দিনের ম্যাচ খেলবেন। দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতামূলক  কিকেট থেকে দূরে থাকায় এটি হবে তাদের ছন্দ ফিরে পাওয়ার ম্যাচ।

এছাড়া গাজি আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের দৃষ্টি থাকবে  সিরিজ থেকে অন্য কোন কোন খেলোয়াড় টেস্ট দলে জায়গা পেতে পারেন সে দিকেও।

দ্বিতীয় সারির বাংলাদেশ দল হিসেবে পরিচিত ‘এ’ দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল গত ৬ আগস্ট। তবে দেশের  অস্থিতিশীল পরিস্থিতিতে  তাদের এ সফর  বিলম্বিত হয়।

সুষ্ঠুভাবে  সফর আয়োজনে দুই বোর্ড আলোচনার মাধ্যমে সূচি পরিবর্তন করে। গত ১০ আগস্ট পাকিস্তান পৌঁছার পর পাকিস্তান ‘এ’ দলের  বিপক্ষে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে  বাংলাদেশ ‘এ’ দল।

পরিবর্তিত সূচি অনুযায়ী দ্বিতীয় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে  ২০-২৩ আগস্ট।  এরপর ২৬, ২৮ এবং ৩০ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সব ম্যাচই অনুষ্ঠিত হবে  ইসলামাবাদে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের  সিরিজ খেলতে ইতোমধ্যেই লাহোর পৌঁছেছে বাংরাদেশ জাতীয় দল। রওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু  হবে প্রথম টেস্ট। করাচিত ৩০ আগস্ট শুরু হবে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম ম্যাচের জন্য  বাংলাদেশ ‘এ’ দল:  মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মোমনিুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল  মিয়া মাহিদুল ইসলাম অঙ্কন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪