ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আদিতমারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে আখি মনি (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী পশ্চিম পাড়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আখি মনি সদর উপজেলার বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে ও আদিতমারী এলকার অবসর প্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নুর মোহাম্মদ এর পূত্রবধু।
পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী পশ্চিম পাড়া এলাকার সৌদি প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে মোবাইলে বিয়ে হয় আখি মনির। বিয়েরপর থেকে আখি মনি শ্বশুর বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার বার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখি। শনিবার সকালে মিতুর ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে ঘরের আড়ার সঙ্গে আখি লাশ ঝুলতে দেখেন তারা। পরিবারের ধারণা, আখি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।
আখির বাবা আইনুল হক জানান, যোতুকের টাকার জন্য আমার মেয়ে কে আমার বাড়িতে যেতে দেওয়া হতো না।গতকাল রাতে আমার স্ত্রীকে আমার মেয়ে ফোন করে বলেছিল তাকে নিয়ে যেতে। সকালে শ্বামীর পরিবারে পক্ষ থেকে জানানে হয় আখি আত্মহত্যা করেছে। এটি আত্মহত্যা নয় বলেও জানান তিনি।
আদিতমারী থানার ওসি ‍মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আদিতমারীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪