ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

প্রেমিকের সঙ্গে মিলে ৩ সন্তানকে ডুবিয়ে মারলেন মা!

প্রেমিকের সঙ্গে মিলে তিন সন্তানকে নদীতে ডুবিয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে। তবে মৃত্যুর অভিনয় করে বেঁচে গেছে অভিযুক্ত নারীর আরেক সন্তান। আট বছরের নাবালকের অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার অভিযুক্ত প্রেমিক ও নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আউরাইয়া অঞ্চলের। এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম প্রিয়াঙ্কা। তার সঙ্গে প্রেমের সম্পর্ক আশিষের। স্বামীর মৃত্যুর পরই আশিষের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা।

চার সন্তানকে নিয়ে দেবরের কাছে থাকতেন তিনি। শ্বশুর-শাশুড়ি তার সন্তানদের দেখভাল করতে অস্বীকার করেন। ফলে প্রিয়াঙ্কার প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় সন্তানেরা। তাই পথের কাঁটা সরাতে ছক কষেন প্রিয়াঙ্কা ও আশিষ।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পরিকল্পনা মাফিক চার সন্তানকে নিয়ে সেঙ্গুর নদীর ধারে যান প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেনআশিষও। এরপরই দুই শিশুকে পানিতে ডুবিয়ে মারা হয়। আরেকজনকে ছুঁড়ে ফেলা হয় মাঝ নদীতে। কিন্তু চতুর্থ জন, মানে আট বছর বয়সী শিশুটি মৃত্যুর অভিনয় করে সেখান থেকে পালিয়ে যায়।

তারপর রাস্তায় এক ব্যক্তিকে সব ঘটনা বলে। ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। অভিযোগ পেয়ে প্রিয়াঙ্কা ও আশিষকে গ্রেপ্তার করে পুলিশ। এখন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

প্রেমিকের সঙ্গে মিলে ৩ সন্তানকে ডুবিয়ে মারলেন মা!

আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪