ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আ.লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করল জামায়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আ.লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করল জামায়াত

বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।

সরকারের ছাড় দেওয়ার মানসিকতাই আওয়ামী লীগের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে মন্তব্য করে বিবৃতিতে এহসানুল মাহবুব বলেছেন, নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েক নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

NEWS21
NEWS21

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতি ছাড়া আর কিছু নয়। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আ.লীগের অফিস খোলায় উদ্বেগ প্রকাশ করল জামায়াত

আপডেট সময় : ০২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬