ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় আগুন, আতঙ্ক ছড়াল এলাকায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় আগুন, আতঙ্ক ছড়াল এলাকায়

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সোমবার রাতে লাগা আগুন তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। অন্যদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ সমকালকে বলেন, রাত ১০টা ২৮ মিনিটে কাঠপট্টিতে ইংরেজি অক্ষর ‘এল’ আকৃতির একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে একে একে ১০টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ভবনের দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি প্রতিষ্ঠানের ডায়াপারের গুদাম রয়েছে। আর আশেপাশে সব কাঠের দোকান।

NEWS21
NEWS21

স্থানীয় সূত্র জানায়, ডায়াপার দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তৃতীয় তলায় লাগা আগুন ওপরের তলাগুলোতেও পৌঁছে যায়। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করেন।

দিকে আগুন আতঙ্কে কারওয়ান বাজারে সবজির ট্রাক ঢোকা ও আনলোড করার কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। আতঙ্কে লোকজন ছোটাছুটি করেন। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় রাত পৌনে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সাততলা একটি ভবনের চতুর্থ তলার জুতার কারখানা। সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পুরোপুরি নেভাতে আরও সময় লেগে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসুস্থতার কথা জানিয়ে হাসপাতাল থেকে নায়িকার আবেগী বার্তা

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় আগুন, আতঙ্ক ছড়াল এলাকায়

আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬