ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শারীরিক জটিলতায় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তানিয়া বৃষ্টি, হচ্ছে অস্ত্রোপচার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ। অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে। আজ রাতে রাজাধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে সমকালকে জানান নির্মাতা রায়হান খান।

NEWS21
NEWS21

এর আগে তানিয়া বৃষ্টির অফিসিয়াল ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) তার অসুস্থতার বিষয়টি জানিয়ে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/ খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশা আল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’

শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

আজ হাসপাতাল থেকে নির্মাতা রায়হান খান সমকালকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।’

তিনি বলেন, ‘আজ রাজাধানীর একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে। সোমবার যেকোনো সময় তাঁকে কেবিনে নেওয়া হতে পারে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতকের নামকরণ হলো খালেদা

শারীরিক জটিলতায় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার

আপডেট সময় : ০২:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬