ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

ট্রাম্প বৈঠক শেষে জেলেনস্কির প্রধান মন্তব্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ট্রাম্প বৈঠক শেষে জেলেনস্কির প্রধান মন্তব্য

ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। তবে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ অবসানে সমঝোতার ‘চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছে গেছেন তারা। এখন শেষ ধাপের আলোচনা চলছে। শিগগিরই যুদ্ধ থামবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প ও জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় দুই নেতা শান্তি আলোচনার সবচেয়ে বিতর্কিত দুটি বিষয় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ প্রসঙ্গে অগ্রগতির কথা জানান।ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সমঝোতা হয়েছে। কেবল দোনবাসের জট খোলা বাকি। সেটা হলেই যুদ্ধ পুরোপুরি থামানো যাবে। তবে এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্কতার সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ৯৫ শতাংশ সমঝোতা সম্পূর্ণ। যেটুকু বাকি, তার জন্য ইউরোপের দেশগুলো বড় ভূমিকা নিতে চলেছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথাবার্তা এগিয়েছে।দোনবাস অঞ্চলের দখলদারি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত অনেক পুরনো। ওই অঞ্চল ইউক্রেনীয় ভূখণ্ডে থাকলেও তা দখলের চেষ্টা চালিয়ে আসছে মস্কো। যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাদের অন্যতম শর্ত এই দোনবাস থেকে জেলেনস্কির সেনা প্রত্যাখ্যান। এ বিষয়ে এখনও জট কাটেনি।

NEW21
NEW21
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প
বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, দোনবাস নিয়ে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। ট্রাম্পের কথায়, ‘এটার সমাধান এখনও হয়নি। কিন্তু আমরা সমাধানের কাছাকাছি রয়েছি। এটা খুব কঠিন একটা বিষয়।’
ফ্লোরিডার বৈঠকে যুদ্ধের চূড়ান্ত সমাধান না হলেও কথা অনেকটাই এগিয়েছে বলে দাবি ট্রাম্পের। তিনি জানান, যুদ্ধ কবে থামবে, তা নিয়ে কোনো সময়সীমা এখনই তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে, আদৌ সমঝোতা হবে কি না।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। দেখি কী হয়। যদি সমাধান না হয়, তা হলে এই যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে।’ যুদ্ধ থামাতে ইউক্রেনে গিয়ে বৈঠক করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, যদি ২৫০০০ মানুষের প্রাণ বাঁচে, তবে তিনি রাজি আছেন।
 
জেলেনস্কির সঙ্গে দেখা করার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জানান, পুতিন শান্তি স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। পুতিনের সঙ্গে ফোনালাপকে ‘খুব ভাল ও ফলপ্রসূ’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ইউক্রেন শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে হামলা আরও বাড়বে: পুতিন
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান, রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ঘণ্টা ১৫ মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে ‘বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং কার্যকর’ বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান।
ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে, সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে।
ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত হন পুতিন। এছাড়া জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও কথা বলার বিষয়ে একমত হন দুই নেতা। 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

ট্রাম্প বৈঠক শেষে জেলেনস্কির প্রধান মন্তব্য

আপডেট সময় : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫