ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

জেমসের কনসার্টের দেয়াল টপকে ঢোকার চেষ্টা ও ইটপাটকেলে পণ্ড কনসার্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

জেমসের কনসার্টের দেয়াল টপকে ঢোকার চেষ্টা ও ইটপাটকেলে পণ্ড কনসার্ট

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরবাউল জেমসের কনসার্ট চলাকালীন বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও তাতে বহিরাগতদের অসন্তোষ কমেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা পেলে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫–৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় ৪–৫ জন বহিরাগত দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে।

নিরাপত্তা উপপরিষদের সদস্য বেনজীর আহমেদ তাবরীজ জানান, পরিস্থিতির অবনতি হওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ১০টার কিছু আগে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের পরিবেশনার খবরে ২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত হয়, যা স্কুল প্রাঙ্গণের ধারণক্ষমতার অনেক বাইরে ছিল। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত পুরো কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

জেমসের কনসার্টের দেয়াল টপকে ঢোকার চেষ্টা ও ইটপাটকেলে পণ্ড কনসার্ট

আপডেট সময় : ০৫:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫