ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্তে মিলল ৬টি আগ্নেয়াস্ত্র

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্তে মিলল ৬টি আগ্নেয়াস্ত্র

লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে।

NEW21
NEW21

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় অস্ত্র ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময়, একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে ৫টি রাইফেল ও ১টি এলজি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। এইসময় ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন সেটি জানা যায়নি। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

লক্ষ্মীপুর–নোয়াখালী সীমান্তে মিলল ৬টি আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫