ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয়। অবরোধ তুলে নিয়ে শাহবাগ ছাড়লেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেন তারা। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট অবরোধের পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে। এতে কলেজগুলোর ঐতিহ্য বিনষ্ট হবে।

NEW21
NEW21

বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

ঢাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

আপডেট সময় : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫