ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের শব্দে উত্তেজনা

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের শব্দে উত্তেজনা

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়ক এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল পৌনে সাতটায় এই মিছিল হয় বলে জানায় পুলিশ।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ভিডিওতে দেখা গেছে, নগরের চট্টেশ্বরী সড়কের বার্জার পেইন্টসের শোরুমের সামনে থেকে মিছিল বের হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল হয়। এতে ১০ থেকে ১৫ জনকে অংশ নিতে দেখা যায়। তাঁরা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল নিয়ে সার্সন রোডের দিকে চলে যান। মিছিল করার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

জানতে চাইলে নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, চকবাজার-কোতোয়ালি থানার সীমান্তে এই মিছিল হয়। তবে মিছিলটি শুরু হয়েছে কোতোয়ালি থানার অংশ থেকে। চকবাজার থানায় হয়নি।

NEW21
NEW21

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম দাবি করেছেন, মিছিলটি চকবাজারের দিকে চলে গেছে। সেটি কোতোয়ালি থানার সীমানা নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের শব্দে উত্তেজনা

আপডেট সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫