ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির ভয়াবহ আগুন

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

৫ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির ভয়াবহ আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। শুরুতে ৭টি ইউনিট সেখানে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬টিতে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
 
তাৎক্ষণিকভাবে আগুর লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ৮টার দিকেও বস্তিতে আগুন জ্বলতে দেখা যায়।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
NEW21
NEW21
 
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৫ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এলো কড়াইল বস্তির ভয়াবহ আগুন

আপডেট সময় : ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫