ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণ ও ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়ালসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় এপিবিএনের নিয়মিত অভিযানের সময় তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে মোট ১৩০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ক্যারেট ২১, ২২ ও ২৪ বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনানো হতো এবং তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছেন।

NEW21
NEW21

এপিবিএন সূত্র জানায়, চলতি বছরে এখন পর্যন্ত এ ব্যাটালিয়ন মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে।

ঘটনাটির পর আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি (১)(বি) ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এপিবিএন সবসময় তৎপর। যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫