ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ছুরিকাঘাতে রক্তাক্ত গলায় তিন কিলোমিটার পথ অতিক্রম অটোরিকশাচালকের, শেষ পর্যন্ত মৃত্যু

  • Marisa hossain
  • আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতে রক্তাক্ত গলায় তিন কিলোমিটার পথ অতিক্রম অটোরিকশাচালকের, শেষ পর্যন্ত মৃত্যু

রাজশাহীর মোহনপুরে এক অটোরিকশাচালক গলায় ছুরিকাঘাত নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি বাজারে পৌঁছান। তবে সেখানে গিয়ে তিনি কিছু বলতে পারেননি। কারা তাঁর গলা কেটেছে বা তাদের নিয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি। পরে গতকাল শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই অটোরিকশার চালকের নাম ফজলুর রহমান (৩৫)। তাঁর বাড়ি তানোর উপজেলার অমৃতপুর গ্রামে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান বলেন, গতকাল সন্ধ্যার পর মোহনপুরের শিয়ালকোলা এলাকায় রিকশাচালক ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি নিজেই অটোরিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের কেশরহাট বাজারে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফজলুর রহমানের মরদেহের ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনেরা থানায় আসার পর এ বিষয়ে হত্যা মামলা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ছুরিকাঘাতে রক্তাক্ত গলায় তিন কিলোমিটার পথ অতিক্রম অটোরিকশাচালকের, শেষ পর্যন্ত মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫