ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

নোয়াখালীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আনুমানিক বেলা আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট আলীম মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিশার চালকসহ তিনজন যাত্রী নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

NEW21
NEW21

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, বেলা আনুমানিক আড়াইটার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো নিহত ব্যক্তিদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

নোয়াখালীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫